ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

ঢাকার যেসব এলাকায় গ্যাস থাকছে না আজ

পাইপলাইন স্থানান্তরের কাজের জন্য আজ রাজধানীর বেশকিছু এলাকায় কয়েক ঘণ্টাব্যাপী গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে রুট অ্যাসাইনমেন্টের মধ্যে থাকা পাইপলাইন এ দিন মেরামত করবে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।


প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে রুট অ্যাসাইনমেন্টের মধ্যে থাকা পাইপলাইন প্রতিস্থাপন বা অপসারণ প্রকল্পে তেজগাঁও রেলক্রসিং হতে সোনারগাঁও হোটেল পর্যন্ত গ্যাসের পাইপলাইন স্থানান্তর করা হবে। যে কারণে বৃহস্পতিবার (২৭ মে) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।


যেসব এলাকায় গ্যাস থাকবে না সেগুলো হলো- তেজগাঁও বালিকা বিদ্যালয় এলাকা, কারওয়ান বাজার, খ্রিস্টানপাড়া, তেজকুনিপাড়া, সোনারগাঁও হোটেল, কাঁঠালবাগান এলাকা, দিলুরোড, পরীবাগ, সোনারগাঁও রোডের পূর্বপাশ এবং কাঁটাবন রোডের পশ্চিম পাশের এলাকা। পাশাপাশি একই কারণে আশপাশের এলাকাতেও গ্যাসের চাপ কম থাকবে।

ads
ads
ads

Our Facebook Page

↑